আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলায় সেনা, পুলিশ সদস্য ও হামলাকারীসহ ২৭ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তের কাছে দুর্গম এলাকায় রাতের আঁধারে এই হামলা চালানো হয়। দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। নিহতদের মধ্যে ১২ জন সেনাসদস্য, দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন বন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া হামলাকারী ১২ জনও নিহত হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় অবস্থিত ওই নিরাপত্তা চৌকিতে
