শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ করে ইরানের হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েত প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতেতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৩ মে) ভোরের দিকে বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ধ্বংস করে ফেলা হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর এ বিবৃতিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ‘হাস্যকর’ উল্লেখ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ভাষ্য অনুযায়ী, কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোর অন্তত তিনটিতে ইরানের সফল হামলা হয়েছে। এবং এর যথাযথ প্রমাণও আছে বলেও দাবি করছে তারা।  

এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ করেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে বলে, কিন্তু দেশটির সেনবাহিনী এখন পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

সূত্র : সিএনএন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ