শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় ২ জনের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১ জুন) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে হওয়া বিক্ষোভ চলাকালে সরকারি সম্পত্তি ধ্বংস, একটি মসজিদে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম মেহেরদাদ মোহাম্মাদিনিয়া এবং আশকান মালেকি বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, তারা তেহরানের গিশা এলাকার জাফরি মসজিদে হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন।

তাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দেশটির সর্বোচ্চ আদালত বহাল থাকার পর তা কার্যকর করা হয়।

এর আগে ইরানে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হয়। পরে তা ধীরে ধীরে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনের বিরুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জে রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ