শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি প্রবাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ১০ জনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন গাড়ি তাড়া করে তাদের আটক করা হয়। ওই সময় পালাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর ঘটনাও ঘটে।

মালয় মেইলসহ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে কিলানতানের তুমপাত জেলায় এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে একজন স্থানীয় ব্যক্তি।

দেশটির জেনারেল অপারেশন ফোর্সের (জিওএফ) সদস্যরা একটি সন্দেহজনক হলুদ রঙের গাড়িকে থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে সদস্যরা গাড়িটির পিছু নেন। কিছু দূর গিয়ে গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে প্রথমে আরেকটি গাড়ি এবং পরে একটি বাড়িতে ধাক্কা দেয়।

জিওএফের দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইনের ভাষ্য, পালানোর একপর্যায়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে সেখান থেকে স্থানীয় এক চালক ও ৯ বাংলাদেশিকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের সবাইকে জিওএফ কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকরা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আহমদ রাদজি হুসাইন বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ