শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

ইরানের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের জলসীমায় অনুপ্রবেশ করায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইরানের জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, এমকিউ-১ মডেলের মার্কিন ড্রোনটি একটি ‘শত্রুতামূলক অভিযান পরিচালনার চেষ্টা’ করছিল।

বিবৃতিতে আরও বলা হয়, জলসীমায় প্রবেশের পরপরই বিপ্লবী গার্ডের আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি শনাক্ত করা হয় এবং লক্ষ্যবস্তু বানিয়ে ভূপাতিত করা হয়।

এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, যেকোনও ধরনের আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ