বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান: সামরিক উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবকে দুর্বল করে দিয়েছে।

রোববার (২৪ মে) এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মোহসেন রেজাই বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পতন শুরু হয়েছে এবং এই পরিস্থিতি দেশটির বৈশ্বিক অবস্থানকেও প্রভাবিত করছে।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র নামের পরাশক্তি আবারও পতনের মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্র আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না।

রেজাই আরও দাবি করেন, ইরানের আলোচক দল দেশের জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছে, যদিও একই সময়ে ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসি পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ