রবিবার, ২৪ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


‘হরমুজকে রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার বানালে সংকট আরও গভীর হবে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টায় সব পক্ষকে ইতিবাচক সাড়া দিতে হবে, যাতে অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি চলমান সংকট নিরসনে দোহা সরকারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফোনালাপে তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করা বা এটিকে রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে সংকট আরও গভীর হবে এবং আঞ্চলিক দেশগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, নৌ-চলাচলের স্বাধীনতা একটি মৌলিক ও অ-আলোচনাযোগ্য নীতি।

কাতারের মন্ত্রী আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের নীতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আঞ্চলিক জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।ৎ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ