মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে ঈদুল আজহা ২৮ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

রোববার (১৭ মে) দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত 'ইমারত-এ-শরঈয়াহ হিন্দ'-এর কেন্দ্রীয় কার্যালয়ে রুয়েত-এ-হিলাল (চাঁদ দেখা) কমিটির এক জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়।

দিল্লির নায়েবে আমিরে শরিয়ত মাওলানা মুফতি জাকাউল হুসাইন কাসেমীর সভাপতিত্বে মাগরিবের নামাজের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইমারত-এ-শরঈয়াহ হিন্দ কর্তৃক প্রকাশিত যৌথ উর্দু ও হিন্দি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়: আজ মাগরিবের পর দিল্লির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকা সত্ত্বেও চাঁদের দেখা মেলেনি। এছাড়া ভারতের অন্য কোনো রাজ্য বা অঞ্চল থেকেও চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য বা প্রমাণিত তথ্য পাওয়া যায়নি।

চাঁদ দেখা না যাওয়ার ফলে আগামীকাল ১৮ মে ২০২৬ (সোমবার) জিলকদ মাসের ৩০তম দিন হিসেবে গণ্য হবে। আগামী ১৯ মে ২০২৬ (রোজ মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস (১৪৪৭ হিজরি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

জিলহজ মাসের হিসাব অনুযায়ী, আগামী ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) সমগ্র ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইও/