মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন

হেরে গেলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পশ্চিমবঙ্গ রাজনীতিতে আলোচিত মুখ, মমতা বন্দোপাধ্যায় সরকারের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। মন্তেশ্বর আসনে তিনি বিজেপি প্রার্থী সৈকত পাঁজার কাছে ১৪ হাজার ৭৯৮ ভোটে পরাজিত হন।

২০১৬ সালে মন্তেশ্বরের প্রথম তৃণমূল বিধায়ক হয়েছিলেন সজল পাঁজা। আচমকা তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হয়। সে সময়ে তৃণমূল টিকিট দিয়েছিল প্রয়াত বিধায়কের ছেলে সৈকতকে। তৃণমূলের টিকিটে বড় ব্যবধানে জিতেছিলেন সৈকত। ২০২১ সালে বিধানসভার ভোটের আগে সৈকত বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে পরাজিত হলেও এবার তিনি জিতলেন।

সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী ছিলেন। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) সদস্য। এছাড়া জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বিবেচিত হন দেওবন্à