বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


বেসামরিক স্থাপনায় হামলা করে ইরানকে আত্মসমর্পন করানো যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকির জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের দৃঢ় মনোবলের কথা পুর্নব্যক্ত করেছেন।

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, সেতুসহ বেসামরিক স্থাপনায় আঘাত হেনে ইরানিদের আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে না।

এক মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। প্রভাব পড়েছে কয়েক লাখ মানুষের ওপর। যুদ্ধের এ পর্যায়ে এসে উভয়পক্ষ অর্থনৈতিক ও শিল্প এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাব রণক্ষেত্রের বাইরেও গভীর হচ্ছে।