বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

‘বাবরি মসজিদের ৫০ শতাংশের বেশি অর্থ এসেছে বাংলাদেশ থেকে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গে নির্মাণাধীন বাবরি মসজিদের অর্থ যোগাচ্ছে বাংলাদেশ! বাবরি মসজিদের নির্মাণকাজের জন্য ৫০ শতাংশের বেশি অর্থ সাহায্য এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে জামায়াতের ঘনিষ্ঠ সহযোগী শক্তির মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সাতদিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন। যদিও শুভেন্দুর এমন বক্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের বরখাস্তকৃত বিধায়ক হুমায়ুন কবির।

আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ ভারতের এই রাজ্যটিতে নির্বাচনের আগে তুঙ্গে উঠেছে হিন্দু মুসলিম রাজনৈতিক বিতর্ক। যার অন্যতম কেন্দ্রে এখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্