বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ইসরাইলি হামলায় গাজায় শিশুসহ নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় গতকাল বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর হামলায় পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইল এ হামলা চালালো। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রের একটি তাঁবুতে ড্রোন হামলায় তিন শিশুসহ চার জন নিহত হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এছাড়াও একটি স্কুলে হামলায় আরো একজন নিহত হয়েছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে একটি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে।
হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সংস্থাটি জানিয়েছে যে, অন্যান্য হামলায় এক শিশুসহ আরও দুই গাজাবাসী নিহত হয়েছে।

সংস্থাটির মুখপাত্র বাসাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর গাজা সিটির পূর্বাঞ্চলের একটি এলাকার একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে ইসর