ভারতে চলতি বছর শিল্প, সাহিত্য ও সমাজসেবার ক্ষেত্রে মোট ১৩৩ জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে, যার মধ্যে পাঁচজন মুসলিম ব্যক্তিত্ব রয়েছেন।
দক্ষিণ ভারতীয় সিনেমার অবিসংবাদিত নায়ক মামুট্টিকে এ বছর পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবনে ৪০০-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী কেবল কেরালার নন; বরং সমগ্র ভারতের চলচ্চিত্র জগতের এক মহিরুহ। তার অসাধারণ অভিনয় দক্ষতা এবং শিল্পের প্রতি নিবেদন তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানের যোগ্য করে তুলেছে।
শিল্পকলা ও লোকসংস্কৃতি রক্ষায় রাজস্থানের গাফফারুদ্দিন মেওয়াতি যোগীর নামটিও এ তালিকায় উজ্জ্বল। তিনি বিরল ‘ভাপং’ যন্ত্রের বাদক এবং মেওয়াতি যোগী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে কয়েক প্রজন্ম ধরে মহাভারতের কাহিনি বা ‘পান্দুন কা কাদা’ গেয়ে চলেছেন। তার এ সাধনা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্র