বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদপানের কারণে ইন্দোনেশিয়ায় এক যুগলকে ১৪০বার বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, ২১ বছর বয়সী ওই তরুণীকে তিনজন নারী অফিসার বেত দিয়ে আঘাত করেন। সেইসময় কাঁদতে কাঁদতে ওই তরুণী অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে পড়লে নারী অফিসাররা অ্যাম্বুলেন্সে ওই তরুণীকে স্টেজ থেকে নিয়ে যায়।
বৃহস্পতিবার ওই যুগলকে ছাড়াও আরও চারজনকে বেত্রাঘাত করা হয়েছে। তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিল। প্রত্যেকের বিরুদ্ধে ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল।
দেশটির আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গ করলে বেত্রাঘাত একটি নিয়মিত শাস্তি। প্রদেশটিতে কেউ বিয়ের আগে শারীরিক সম্পর্ক ক