বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, ব্যাংককর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজধানী দিল্লিতে ফের নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এল। ১৩ বছরের এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যাংককর্মী ও এক স্যালঁর মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
 
​পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার উত্তর দিল্লির শহরতলি এলাকায়। অভিযোগ, অভিযুক্ত দুই যুবক ওই কিশোরীকে ভুল বুঝিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে প্রথমে জোর করে মদ খাওয়ানো হয় এবং পরবর্তীতে অচৈতন্য ও অপ্রকৃতিস্থ অবস্থায় তাকে ধর্ষণ করা হয়।

​শনিবার সন্ধ্যায় নির্যাতিতার বাবা থানায় ফোন করে জানান যে, তার মেয়েকে দেখে মত্ত মনে হচ্ছে। কেউ তাকে জোর করে মাদক বা মদ খাইয়ে দিয়েছে বলে তিনি প্রাথমিক অভিযোগ দায়ের করেন। ঘটনার তদ