তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় চলমান গণহত্যায় ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে, মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর আনাদোলুর।
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনো অব্যাহত আছে।’