বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর ও কাতারসহ ৮ মুসলিম দেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিসর ও কাতারসহ আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। গাজা সংকটের মধ্যেই রাফাহ সীমান্ত ক্রসিং শুধু ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে একমুখীভাবে খোলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তারা। তাদের মতে, এই পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার আশঙ্কা তৈরি করবে।

শনিবার (০৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী সিওজিএটির মাধ্যমে যে ঘোষণা দিয়েছে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী শান্তি পরিকল্পনার প্রথম ধা