লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় হামাসকে পুনর্গঠিত হওয়া থেকে আটকাতে ইসরায়েল ‘প্রয়োজনীয় সবকিছু’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রবিবার মন্ত্রিসভার বৈঠক শুরুর সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতানিয়াহু।
গত সপ্তাহে ইসরায়েল প্রতিবেশী লেবাননের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গত শনিবার জানিয়েছে, তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার একাধিক ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছে। ১০ অ