লেবাননের ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় তাদের চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে দাবি করেন, বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় তাবাতাবাইকে হত্যা করা হয়েছে। পরে হিজবুল্লাহও নিজেদের শীর্ষ নেতার নিহতের খবর নিশ্চিত করে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ধসে পড়ে ভবন, ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যানবাহন। হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর চিফ অব স্টাফ—এ তথ্য প্রকাশ করেছে ইসরাইলি প্রশাসন।
ইসরাইলের বিমান হামলায় তাবাতাবাই ছাড়াও আরও কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। হামলার পরপরই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নি