বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


মৃত্যুদণ্ড আছে বিশ্বের ৫৫ দেশে, বাদ দিয়েছে ১১২টি দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার কমলেও এখনো ৫৫টি দেশ এই শাস্তি বহাল রেখেছে। অন্যদিকে, মানবাধিকার, ন্যায়বিচার ও বিচারব্যবস্থার আধুনিকায়নের যুক্তিতে ১১২টি দেশ মৃত্যুদণ্ড পুরোপুরি বা কার্যত বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রে গত বছরের জানুয়ারিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে এই পদ্ধতি ব্যবহার করে এটাই মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। অপর দিকে জাপানে অগ্নিসংযোগে ৩৬ জনের প্রাণহানি ঘটানোর দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশে জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন পানকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।