বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজযাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক, যাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকা থেকে ওমরাহ করতে গিয়েছিলেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল এবং ভারতীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে মুফরিহাতের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

খা‍লীজ টাইমস জানিয়েছে, যাত্রীরা ওমরাহ পালন শেষে মদিনার দিকে ফিরছিলেন। গাল্ফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ায় এবং অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের বেরোনোর সুযোগ হয়নি। 

কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা যাচাই করছে, তবে জানা গেছে নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী এবং ১০ শিশু রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, বাস