তিন দেশের চারটি সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর সংগঠনগুলোর নাম ঘোষণা করেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বামপন্থি সহিংসতার আন্তর্জাতিক ঢেউ মোকাবিলার নতুন উদ্যোগের অংশ বলে জানা গেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়—জার্মানির ইন্তেফা ওস্ট, ইতালিভিত্তিক ইন্টারন্যাশনাল রেভল্যুশনারি ফ্রন্ট, এবং গ্রিসের দুটি সংগঠন আর্মড প্রোলেটারিয়ান জাস্টিস ও রেভল্যুশনারি ক্লাস সেলফ-ডিফেন্স যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব গোষ্ঠী “পশ্চিমা সভ্যতার ভিত্তি দুর্বল করার লক্ষ্যে নৃশংস হামলা পরিচালনা করছে।”