পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ এবং বিচারপতি আথার মিনল্লাহ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ২৭তম সাংবিধানিক সংশোধনী পাস হওয়ার পর একযোগে তারা তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কাছে জমা দেন। এই পদত্যাগ পাকিস্তানের বিচার বিভাগের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত তৈরি করেছে।
বুধবার জাতীয় পরিষদে এবং বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হয় বহুল আলোচিত ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল। আইনমন্ত্রী আজম নাজির তারার সংশোধিত বিলটি উপস্থাপন