বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল

যুদ্ধবাজ ইসরাইলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি ‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল-মাদানী বলেছেন, ইসরাইল যদি গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু বরে তাহলে ইয়েমেনি বাহিনী আবারো সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে। খবর প্রেস টিভির। 

রোববার (৯ নভ্ম্বের) হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশে পাঠানো ওই বার্তায় আরও বলেন,  ‘যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে, আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব।’

মাদানী আরও জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব এবং যেকোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকব।’

এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি বলেন, ‘প্রতিরোধ বাহিনী ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

এক টেলিভিশন ভাষণে হুথি বলেন, ইয়েমেনিরা ‘পূর্বের সংঘর্ষ  থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং নিঃসংকোচে শত্রুর সঙ্গে নতুন রাউন্ডের মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে’।

তিনি জোর দিয়ে বলেন, ‘আগামী সংঘর্ষের প্রস্তুতির ভিত্তি ধরে রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে এবং শত্রু ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।’

অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে তেল আবিব ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ