ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আবারও দুই কিশোরের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে প্রেট্রোল বোমা বা মলোটভ ককটেল নিক্ষেপের অভিযোগে দুই ১৬ বছর বয়সী কিশোরকে হত্যা করেছে। এই ঘটনায় ফিলিস্তিনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে গত কয়েক মাস ধরে সহিংসতা বেড়ে চলেছে।
রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত দুই কিশোরের নাম মোহাম্মদ আতিম এবং মোহাম্মদ কাসিম। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে এই দুই কিশোর মলোটভ ককটেল নিক্ষেপের সময় শনাক্ত করা হয়। সেনাবাহিনী তাদের ‘নিমূল করেছে’, যা সাধারণত সন্দেহভাজনদের হত্যার জন্য ব্যবহৃত শব্দ।
ইসরায়েলি সেনারা একটি নজরদারি ক্যামেরার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়