শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজায় শিগগিরই মোতায়েন হচ্ছে আন্তর্জাতিক বাহিনী: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা উপত্যকায় খুব শিগগিরই আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (আইএসএফ) মোতায়েন করা হবে। বৃস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউজে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি বলেন, গাজা খুব ভালোভাবে চলছে। ট্রাম্প দাবি করেন, ‘আপনারা সমস্যা সম্পর্কে তেমন কিছু জানেন না। এমন কিছু দেশ আছে, যারা হামাসের সঙ্গে সমস্যা হলে স্বেচ্ছাসেবক হিসেবে সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে।’

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনাকে শক্তিশালী করতে বুধবার যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) একটি খসড়া প্রস্তাব পেশ করেছে, যার মধ্যে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়টি রয়েছে।

খসড়া প্রস্তাবটির ওপর ভোটাভুটির কোন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

গত ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আন্তর্জাতিক বাহিনী গঠন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বেশ কয়েকটি দেশ এই বাহিনীতে অংশগ্রহণের জন্য তাদের আগ্রহের কথা জানিয়েছে। তবে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে সেনা মোতায়েনের আগে নিরাপত্তা পরিষদের অনুমোদনের ওপর জোর দিচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ