শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মামদানিকে অভিনন্দন জানালেন বারাক ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিজয়ী সকল ডেমোক্র্যাট প্রার্থীকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক মুহূর্তের মধ্যে ওবামা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি জানিয়েছে।

ওবামা লিখেছেন,

"এটি মনে করিয়ে দেয় যে আমরা যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে শক্তিশালী, ভবিষ্যতমুখী নেতৃত্বের পাশে একত্রিত হই, তখন আমরা জয়লাভ করতে পারি।"

তিনি আরও যোগ করেছেন,

"এখনো আমাদের অনেক কাজ বাকি, কিন্তু ভবিষ্যৎ এখন একটু উজ্জ্বল দেখাচ্ছে।"

এর আগে, ১ নভেম্বর মামদানিকে ফোন করে নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বারাক ওবামা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ