বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ইরান নির্মাণ করবে আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পাশে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার সহযোগিতায় নতুন আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রবিবার জানান, আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি সই করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি পেজেশকিয়ান আবারও নিশ্চিত করেছেন, এর মাধ্যমে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে না। দেশের পরিচ্ছন্ন ও স্থিতিশীল শক্তি উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  

মোহাম্মদ এসলামি জানান, এই সহযোগিতার আওতায় চারটি বিদ্যুৎকেন্দ্র বুশেহর-এ নির্মিত হবে। অন্য চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান পরে ঘোষণা করা হবে। এর উদ্দেশ্য, মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল এবং পরিচ্ছন্ন পার