শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ফিলিস্তিনিদের বাধা দিয়ে জলপাই চুরি করছে ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলি সৈন্যরা পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে বাধা দেওয়ার পর একই বাগান থেকে নিজেরাই জলপাই চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। রামাল্লাহর কাছে সিনজিল শহরে এ ঘটনা ঘটে।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সৈন্যরা সেখানে কৃষকদের হাতে একটি ‘সামরিক নিষিদ্ধ এলাকা’ ঘোষণাপত্র তুলে দিয়ে দাবি করে যে, ওই এলাকায় জলপাই সংগ্রহের জন্য আগেই সেনাবাহিনীর অনুমতি নিতে হবে। কিন্তু ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মানচিত্র অনুযায়ী, ওই অঞ্চলটি আসলে কোনো নিষেধাজ্ঞার আওতায় ছিল না।

হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এক ইসরায়েলি বসতি স্থাপনকারী গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনি কৃষকদের জমির আশপাশে টহল দিচ্ছিলেন এবং তাদের জলপাই সংগ্রহে বাধা দিচ্ছিলেন। শনিবার তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই সৈন্যরা এসে অঞ্চলটি বন্ধ ঘোষণা করে।

স্থানীয়রা হারেৎজকে জানিয়েছেন, ওই বসতি স্থাপনকারী একাধিকবার কৃষকদের হুমকি দিয়েছেন এবং এক পর্যায়ে বলেছেন, তারা জমি না ছাড়লে তিনি অস্ত্র ব্যবহার করবেন।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বাগান থেকে জলপাই তুলছে—যে বাগান থেকে কিছুক্ষণ আগেই তারা মালিকদের তাড়িয়ে দিয়েছিল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ