পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিষিদ্ধ ঘোষিত দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর নিয়ন্ত্রণে থাকা মসজিদ ও মাদ্রাসাগুলো এবার সরকারের তত্ত্বাবধানে চলে যাচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বে গঠিত প্রশাসন ঘোষণা দিয়েছে, এসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এখন থেকে দেওয়া হবে ‘মধ্যপন্থী’ আলেমদের কাছে। একই সঙ্গে তিনি নির্দোষ প্রমাণিত টিএলপি সমর্থকদের মুক্তির নির্দেশও দিয়েছেন।
বুধবার পাঞ্জাব সরকার ঘোষণা করেছে যে ৩০০টি মসজিদ এবং ১২৫টি মাদ্রাসার প্রশাসনিক দায়িত্ব ওয়াকফ বিভাগের মাধ্যমে হস্তান্তর করা হবে, পরে তা মুফতি মুনীবুর রহমানের নেতৃত্বাধীন তানজিম-উল-মাদারিস আহলে সুন্নাত পাকিস্তানকে দেওয়া হ