বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


গাজা পুনর্গঠনের কাজে বাধা আছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধের কারণে পুনর্গঠন কাজ স্থবির হয়ে আছে, আর গোটা গাজাজুড়ে হাজার হাজার টন ইসরায়েলি অবিস্ফোরিত বোমা এখন মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাড়িয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল-সররাজ সতর্ক করে বলেছেন, ইসরায়েলি অবরোধের কারণে ভারী যন্ত্রপাতি ঢুকতে না পারায় ধ্বংসস্তূপ সরানো ও অবকাঠামো পুনর্গঠনের কাজ প্রায় অচল হয়ে পড়েছে। তিনি বলেন, পানি সরবরাহ নেটওয়ার্ক সচল রাখতে ও নতুন কূপ খনন করতে গাজা সিটিতে কমপক্ষে ২৫০টি ভারী যন্ত্রপাতি ও এক হাজার টন সিমেন্টের জরুরি প্রয়োজন রয়েছে। মেয়র বলেন, ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন হাজারো মানুষ এবং মানবিক সহ