শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আফগান-ইরান-তুরস্কের মধ্যে ত্রিমুখী রেল সহযোগিতা চুক্তি সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আঞ্চলিক রেল যোগাযোগ জোরদারের পথে আরও এক ধাপ এগিয়েছে আফগানিস্তান। দেশটি ইরান ও তুরস্কের সঙ্গে একটি ত্রিমুখী রেল সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

তালেবান প্রশাসনের জনপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, রেললাইন উন্নয়ন ও কার্গো ট্রানজিট সম্প্রসারণে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হাকশেনাস জানান, তুরস্কে অনুষ্ঠিত ৩৬তম ইউআইসি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সমাবেশ চলাকালে চুক্তিটি চূড়ান্ত হয়।

চুক্তির আওতায় খাফ–হেরাত রেললাইনটি মাজার-ই-শরিফ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে তিন দেশ প্রযুক্তিগত, আর্থিক ও মানবসম্পদ সহযোগিতা করবে।

এছাড়া, চুক্তিতে আন্তঃসীমান্ত কার্গো ট্রানজিট সহজীকরণ, রেল পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং তিন দেশের মধ্যে প্রযুক্তিগত ও শিক্ষাগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: মেহর নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ