মুহাম্মাদ শোয়াইব
জম্মু ও কাশ্মীরের অধিকাংশ মুসলিম পরিবার দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ঘরবাড়ি, দোকানপাট ও কৃষিজমি নিয়ে বসবাস করছে। তবে ২০১৯ সালে কাশ্মীরের অবৈধ সংযুক্তির পর থেকে একের পর এক মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনা বেড়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ভারতীয় বাহিনী ও প্রশাসনিক সংস্থাগুলো বিভিন্ন আইনি অজুহাত ব্যবহার করে এই সম্পত্তি দখল করছে।
সাধারণত ব্যবহৃত অজুহাতগুলো হলো, সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততা বা জঙ্গি অর্থায়নের অভিযোগ। মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিতকারী পদার্থ (NDPS) আইনের ব্যবহার করে সম্পত্তি বাজেয়াপ্ত। Unlawful Activities (Prevention) Act (UAPA)-এর আওতায় অভিযান।