২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে একটি অনুষ্ঠানে আকস্মিক হামলা চালিয়েছিল ফিলিস্তিনি সংগঠন হামাস। এর জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল। দুই বছর পেরিয়ে গেলেও সেই সংঘাত এখনো চলছে। এ সময়ের মধ্যে গাজা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় এলাকায় টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল।
ইসরাইল দাবি করেছে, হামাসের প্রথম সারির অধিকাংশ নেতা নিহত হয়েছেন। যদিও এই দাবির সপক্ষে কোনো নিশ্চিত প্রমাণ দেয়নি তারা। অন্যদিকে জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ বহু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
বিশেষজ্ঞদের মতে, গত দুই বছরে হামাস বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সংগঠনের কাঠামো দুর্বল হয়েছে এবং নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। তবুও হামাস সম্পূর্ণ ক্ষমতাহীন হয়ে পড়েছে এমন ধারণা সঠিক নয়। তাদের এখনো পুনর্গঠিত হওয়ার ও নতুন নেতৃত্ব গড়ে তোলার সক্ষমতা রয়েছে।