ফ্লোটিলা থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত নেতা মুশতাক আহমদকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে অবস্থান করছেন।
মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেন।
ইসরাইলি বাহিনী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করার সময় মুশতাক আহমদসহ কয়েকশ কর্মীকে গ্রেফতার করে। গাজায় ইসরাইলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে ৪৪টি জাহাজের এই বহরটি গত মাসে স্পেন থেকে যাত্রা শু