||মুহাম্মাদ শোয়াইব||
লেহ: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। ২৪ সেপ্টেম্বর বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের পর লেহ ও কারগিলে কারফিউসদৃশ নিষেধাজ্ঞা জারি রয়েছে। মোবাইল ইন্টারনেট বন্ধ, পাশাপাশি ব্যাপক সেনা মোতায়েন ও গ্রেপ্তারের কারণে পুরো অঞ্চলে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে ক্ষোভ বাড়তে থাকায় কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ) ও লেহ এপেক্স বডি (ল্যাব) যৌথভাবে লাদাখ প্রশাসনের ঘোষিত ম্যাজিস্ট্রেট তদন্ত প্রত্যাখ্যান করেছে। তারা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে ভারতীয় স্ব