মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


ফিলিস্তিনিদের ভালোবাসায় অস্ট্রেলিয়ার রাজপথে হাজার হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

রোববার (২৪ আগস্ট) অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবর স্কাই নিউজ ও রয়টার্সের।

ফিলিস্তিনিপন্থি অধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলেছে, অস্ট্রেলিয়াজুড়ে অন্তত ৪০টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে।

সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নসহ বড় শহরগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। সংগঠকরা দাবি করেছেন, অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে