সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইয়েমেনের মিসাইল তাণ্ডব, সাইরেন শুনে পালালো ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলে নজিরবিহীন মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আছড়ে পড়েছে। সারা দেশজুড়ে মিসাইল সতর্কতা সাইরেন বাজছে, আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটেছেন লাখো বাসিন্দা।

শনিবার সকাল থেকেই আকাশে একের পর এক মিসাইল ছুটে আসে ইয়েমেন থেকে। ইসরায়েলি বাহিনী প্রথম মিসাইলটি সীমানা পার হওয়ার আগেই নিষ্ক্রিয় করার দাবি করলেও বিস্ফোরণ ও আগুনের তীব্রতা তাদের ব্যর্থতা স্পষ্ট করে দেয়।

এর এক ঘণ্টার মধ্যেই আরও একটি মিসাইলের আঘাতে শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ১৫ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটেছেন।