সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

বন্ধ পাকিস্তানের আকাশ : ৬০০ মিলিয়ন ডলার বাড়তি খরচ এয়ার ইন্ডিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনার পর থেকে অহি-নকুল সম্পর্ক যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সংঘাত চরমে। এরই মধ্যে নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান। পাল্টা একই সিদ্ধান্ত নেয় ভারতও। আর এ পরিস্থিতিতে চরম ক্ষতির মুখে পড়ছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

জানা গেছে, পাকিস্তানের ওপর দিয়ে ওড়া বন্ধ হওয়ায়, বিকল্প পথে উড়ে যেতে খরচ বহুগুনে বেড়ে যাবে এয়ার ইন্ডিয়ার। পাকিস্তানের আকাশসীমা যদি এভাবে বন্ধ থাকে, তাহলে বাড়তি ৬০০ মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের। বাড়তি জ্বালানি, ফ্লাইট চলার সময়ও বৃদ্ধি করতে হবে।

এদিকে যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার দাবি, এই অবস্থা চলতে থাকলে, বছরে বাড়তি ৫৯১ মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের।