অসম্ভবকে সম্ভব করে দেখালেন আদিবা আনাম। তিনি মহারাষ্ট্রের যবতমালের এক রিকশাচালকের মেয়ে। তিনি UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ২০২৪ সালে অল ইন্ডিয়া র্যাঙ্ক ১৪২ অর্জন করেছেন। এই কৃতিত্বের মাধ্যমে আদিবা হন তাঁর রাজ্যের প্রথম মুসলিম নারী, যিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবায় (IAS) যোগ দিতে চলেছেন— জানিয়েছে ক্ল্যারিয়ন ইন্ডিয়া।
একটি সাধারণ ঘরে বড় হওয়া আদিবার জীবনের গল্প সংগ্রাম, অধ্যবসায় আর স্বপ্ন পূরণের। তিনি পড়াশোনা শুরু করেন যবতমালের একটি জেলা পরিষদ উর্দু স্কুলে, যেখানে তিনি মাধ্যমিকে ৯৪% এবং উচ্চমাধ্যমিকে (বিজ্ঞান বিভাগে) ৯২.৪৬% নম্বর পান।
প্রথমে তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু তার মামা, জন নিজামুদ্দিন, তাকে সিভিল সার্ভিসের পথে আসতে উৎসাহিত করেন। তিনি ছিলেন আদিবার অনুপ্রেরণা ও আর্থিক সহায়à