বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র কাবাঘর ঘিরে নির্মিত মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ২০টি ভবনের মধ্যে মসজিদুল হারাম শীর্ষে রয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

এর আগে ২০১৬ সালেও বিট্রেনের বিখ্যাত আবাসন কোম্পানি ‘হোমস অ্যান্ড প্রোপার্টি’ পৃথিবীর সবচেয়ে দামি ভবনের তালিকায় মসজিদুল হারামকে স্থান দিয়েছিল।

বিশ্ব মুসলিমের প্রাণকেন্দ্র মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরিফ ঘিরে উঠেছে মসজিদুল হারাম। এর আয়তন তিন লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার (৮৮.২ একর)। মসজিদে হারামরে নয়টি সুন্দর ও সুউচ্চ মিনার রয়েছে। এই মসজিদে রয়েছে ৮১টি দরজা। যার প্রত্যেকটি সব সময় উন্মুক্ত থাকে। 

হোমস অ্যান্ড প্রোপার্টি মসজিদ আল হারামের স্থাপনার নির্মাণ ব্যয় নির্ধারণ করেছে ৭৫ বিলিয়ন ইউরো (১০০ বিলিয়ন ডলার)। যা মসজিদে হারামকে দামি স্থাপনাগুলোর শীর্ষে নিয়ে এসেছে।

মসজিদটিতে একসঙ্গে চার মিলিয়ন মুসল্লির ধারণক্ষমতা রয়েছে। মসজিদুল হারামে অবস্থিত কাবা শরিফকে ঘিরে তাওয়াফ করেন মুসলমানরা। কাবা শরিফের পাশে রয়েছে মাকামে ইবরামি এবং হাজরে আসওয়াদ। হজ ও ওমরার সময় মুসলমানরা হাজরে আসওয়াদকে চুম্বন করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ