ভারতে সম্প্রতি পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে জমিয়তে উলামানে হিন্দ। সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর উদ্যোগে এই মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই বিলের বিরুদ্ধে এক কোটি স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্বাক্ষর দেশটির প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জমিয়তের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকের পর মাওলানা মাহমুদ মাদানী জানিয়েছেন, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আইন সংখ্যালঘু সমাজের ওপর অন্যায় চাপিয়ে দিচ্ছে, যা আমরা কখনোই মেনে নেব না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের à