বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বড় হামলার মুখে ইসরায়েল, আতঙ্কিত ইহুদিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে পাল্টা রকেট হামলা চালিয়েছে হামাস। ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এই রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে বড় ধরনের পাল্টা হামলার মুখে পড়ল ইহুদিবাদী ইসরায়েল। এতে দেশটির নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 


রোববার (৬ এপ্রিল) এই হামলার কথা জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা। তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।


ইসরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৪০ জনের মতো নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে। যাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস।


এর জবাবে গাজায় সেদিন থেকেই হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন।
আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ