মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত ২৯তম তারাবিতে শুক্রবার (২৮ মার্চ) পবিত্র কোরআন খতম করা হবে।
মসজিদে হারামের পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস সুদাইস তারাবির নামাজে কোরআন খতম এবং দোয়া করবেন। এর মধ্য দিয়ে তিনি টানা ৩৫ বছর মসজিদে হারামে কোরআন খতমের রেকর্ড গড়তে যাচ্ছেন।
শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস প্রতি বছরই তারাবিতে কোরআন খতমের পর কান্নাজড়িত কণ্ঠে দীর্ঘ দোয়া পরিচালনা করেন।
শুক্রবার র
