সৌদি আরবে ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে ইতোমধ্যে সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন জোতির্বিদরা। এবার জানা গেল ঈদের জামাতের সময়ও।
জ্যোতির্বিদরা বলছেন, এ বছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। এবার ঈদের জামাত কখন শুরু হবে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ।
তিনি এক নির্দেশনায় বলেছেন, সূর্যোদয়ের ১৫ মিনিট পরই নির্ধারিত স্থানগুলোতে ঈদুল ফিতরের জামাত শুরু করতে হবে। সরকারের এই নির্দেশনা মেনেই সারা দেশে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গালফ নিউজের এক প্রতিবেদন মতে, সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাত নির্ধারিত à