এক সময় ছিলেন অন্ধকার জগতের বাসিন্দা। করতেন পর্ন ছায়াছবি। তবে জনপ্রিয় জাপানি অভিনেত্রী কায়ে আসাকুরা এবার আলোর সন্ধান পেয়েছেন। যুক্ত হয়েছেন আলোর মিছিলে। এখন তিনি আলোকিত জীবনের বাসিন্দা।
রে লিল ব্ল্যাক নামে পরিচিত এই তারকা সম্প্রতি মালয়েশিয়া ভ্রমণ করে সেখানের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন।
অবকাশ যাপনের জন্য ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই তারকা মালয়েশিয়া ভ্রমণে যান। সেখানে এক মুসলিম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে তার জীবনে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়। পুত্রজায়ার একটি মসজিদে প্রবেশের মুহূর্তটি তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটে এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জন্মে।
পরবর্তী সময়ে তিনি জাপানে ফিরে আসার পর ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন, কোরআনের অনুবাদ পড়েন এবং ইসলাà