বারো শ’ দ্বীপের দেশ খ্যাত মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে তিনি তারাবি পড়াতে গিয়েছেন। তার হৃদয়কাড়া তেলাওয়াতে মুগ্ধ মালদ্বীপের বাসিন্দা ও সেখানকার বাংলাদেশি প্রবাসীরা।
কিশোরগঞ্জের ১৯ বছর বয়সের দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অস্ট্রিয়া, ভারত, ইরান, লিবিয়াসহ বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তেলাওয়াতের সূর ও মাধুর্যের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদাক