সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব প্রত্যাহারকে স্বাগত জানাল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব থেকে সরে আসার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। ট্রাম্প এর আগে দুই মিলিয়নেরও বেশি গাজাবাসীকে স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব দিলে তা বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে বৈঠকে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘গাজা থেকে কেউ কোনো ফিলিস্তিনিকে বহিষ্কার করছে না।’ তার এ মন্তব্যের পরই হামাস কর্মকর্তা বিবৃতি দিয়ে স্বাগত জানান।

বিবৃতিতে কাসেম বলেন, ‘যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার কোনো ধারণা থেকে সরে আসার প্রত