সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা,পড়ে আছে দাফন ছাড়া লা‘শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। অস্ত্রধারীরা ঘরে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

লাতাকিয়ার বানিয়াসে একজন প্রত্যক্ষদর্শী জানান, তার বন্ধুর বাগ্‌দত্তাকে গুলি করা হয়েছে এবং তাকে সাহায্য করতে দেওয়া হয়নি, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এখনো তাকে দাফন করা সম্ভব হয়নি।  অন্য একজন জানান, বুস্তান আল-বাশা গ্রামে তার চাচির সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে। অস্ত্রধারীরা তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে এবং তাদের এলাকা থেকে প্রায় ২০টি গাড়ি নিয়ে গেছে। 

এছাড়াও অন্যান্ন প্রত্যক্ষদর্শীরা জানান, এই অস্ত্রধারীরা নিজেদের হায়াত আল-শামের (এইচটিএস) যোদ্ধা দাবি করলেও, তারা মূলত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পালানোর চেষ্টা করলেই মানুষকে হত্যা করা হচ্ছে।