বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ)-এর দ্বিবার্ষিকী সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লির বিএসএফ এর সদর দপ্তরে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছর মার্চে সীমান্ত বাহিনীরর দ্বি-বার্ষিক আলোচনা পর এটিই হবে দুপক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।
এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।
বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলà